কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ‌‘গণগ্রেপ্তার’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান ‌‘গণগ্রেপ্তার’ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

‘বাংলাদেশে সহিংসতা ও আটক নিয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেছিল সরকার। এই প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে ডোজারিক বলেন, ‘জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ করা হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বলেছি এখন আমাদের অবস্থান একই। গণগ্রেপ্তার এবং চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।’

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা একই সঙ্গে গণগ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।

ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন; কিন্তু প্রধানবিরোধী দল বিএনপি ৪ নভেম্বর সংলাপে যায়নি। এর পরিবর্তে দলটি অবরোধ কর্মসূচি ডেকেছে। অবরোধ-সহিংসতায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজনৈতিক দলটি সংলাপে যায়নি অথচ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে। বিষয়টি জাতিসংঘ কীভাবে দেখছে?

জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। তাই একটি দল কেন সংলাপে যায়নি, তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। এ সময় ডুজারিক আরও বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় আমরা (জাতিসংঘ) এরই মধ্যে উদ্বেগ জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X