কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশে হামলা

আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ভারত

বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের নির্মম হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ডিএমপির প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

নায়েক মো. আব্দুর রাজ্জাক আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিমানে ভারতের উদ্দেশে রওয়ানা হন। তার অবস্থা সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ২৮ অক্টোবর বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশ ডিউটি করাকালীন ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় দলটির কর্মীদের হামলায় গুরুতর আঘাত পান মো. আব্দুর রাজ্জাক। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য শুরু থেকেই আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এবং তাকে দেখতে তারা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন।

পরে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগোযোগ করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তার চিকিৎসার যাবতীয় ব্যয় আইজিপি ও ডিএমপি কমিশনারের উদ্যোগে বহন করা হচ্ছে।

২৮ অক্টোবর সমাবেশের অনুমতি নিয়ে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনায় আগুন দেয় ও ভাঙচুর করে। এ সময় এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তাদের অতর্কিত হামলায় নায়েক মো. আবদুর রাজ্জাকসহ শতাধিক পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত সাংবাদিক আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X