কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ
মহানগর পূজা কমিটির বিজয়া সম্মেলনে স্পিকার

সংবিধানে সব ধর্মাবলম্বীদের সমান সুযোগ নিশ্চিত করা আছে

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলনে কথা বলছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত
শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলনে কথা বলছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সাম্প্রদায়িকতা দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন রাজনীতিবীদ, শিক্ষাবীদসহ ধর্মীয় আলোচকরা। তারা বলেছেন, আগামীতেও সাম্প্রদায়িক শক্তি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন-২০২৩ অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য অসাম্প্রদায়িকতা।

শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌর্হাদ্য, সম্প্রীতি তৈরি করে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ। মানবতাবাদ ধর্মের শাশ্বত বাণী। তাই ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন উল্লেখ করে শিরীন শারমিন বলেন, সংবিধানে সব ধর্মাবলম্বীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আছে। মানবিকতার আদর্শে গড়ে উঠবে আগামী প্রজন্ম। সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে এটাই সরকারের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে আমরা এগিয়ে যেতে চাই। ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও সোনার বাংলা গড়ে তোলার কাজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বানও জানান স্পিকার। সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ১২ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে সারা দেশে অবরোধ কর্মসূচি প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশা করি, আমাদের আহ্বানে বিএনপি সাড়া দেবে। সেইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সংখ্যালঘুদের বছরজুড়ে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। তারা আরও বলেন, আমরা বছরজুড়ে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে চাই। এর মধ্য দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ আবারও ফিরে আসবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে, এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

আলোচনায় অংশ নেন, পংকজ দেবনাথ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, ইসকনের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের, বিশপ ইমানুয়েল কানন রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X