কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৮ মামলায় ইমরান খানের জামিন

শুনানিকালে ইমরান খান। পুরোনো ছবি : সংগৃহীত
শুনানিকালে ইমরান খান। পুরোনো ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আটটি মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট (এসসি) শুনানি শেষে এ রায় দেন।

মামলাগুলো পাকিস্তানে ‘৯ মে-র মামলা’ নামে পরিচিত। ২০২৩ সালের ওই দিন ইমরান খানের সমর্থকরা দেশব্যাপী ব্যাপক সহিংস বিক্ষোভ করেন। তার মুক্তির দাবিতে ওই দিন সামরিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটে। শেষমেশ সংঘর্ষ রক্তপাতে গড়ায়। সেনাবাহিনীর কড়া অবস্থানে আন্দোলন স্থগিত করতে বাধ্য হয় পিটিআই।

জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি হাসান আজহার রিজভী এবং বিচারপতি মুহাম্মদ শফির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্ট কর্তৃক জামিন প্রত্যাখ্যানের বিরুদ্ধে পিটিআই প্রতিষ্ঠাতার আবেদনের শুনানি করে এই রায় ঘোষণা করেন।

জুন মাসে লাহোর হাইকোর্ট ৯ মে দাঙ্গার সাথে সম্পর্কিত পৃথক মামলায় কারাবন্দী প্রধানমন্ত্রীর জামিন আবেদন খারিজ করে দেন। যার মধ্যে লাহোরের জিন্নাহ হাউসে হামলাও অন্তর্ভুক্ত ছিল।

সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের আবেদনে বলা হয়েছে, তিনি সেই সময় ন্যাব হেফাজতে ছিলেন। তার পক্ষে সেই দাঙ্গায় অংশ নেওয়া অসম্ভব ছিল। পাশাপাশি প্রসিকিউশনের বিবৃতিতে বিরোধিতা থাকার কারণে মামলাটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

আজ শুনানির সময় প্রধান বিচারপতি আফ্রিদি সন্দেহভাজনের বিরুদ্ধে প্রমাণ সম্পর্কে প্রসিকিউটর জুলফিকার নকভিকে জিজ্ঞাসা করেন। যার জবাবে বলা হয়, তিনজন সাক্ষী ইমরান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, ফটোগ্রামেটিক এবং ভয়েস ম্যাচিং পরীক্ষার প্রতিবেদনও যাচাই করা হচ্ছে। কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হতে পারেননি। যার ফলশ্রুতিতে জামিনের আদেশ আসে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X