কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে বলা হয় বাসদ। এটি বাংলাদেশের একটি কমিউনিস্ট দল। বাসদ ১৯৮০ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে বাংলাদেশে বামপন্থিদের জোটবদ্ধ সংগঠন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে কাজ করে থাকে। বাসদের শ্রমিক সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বিভিন্ন শ্রমজীবীর দাবি নিয়ে কাজ করে।

বাসদের ইতিহাস

বাসদ ১৯৮০ সালের ৭ নভেম্বর আত্মপ্রকাশ করে। বাংলাদেশের শোষণমূলক পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এই দলের উদ্দেশ্য। সাম্যবাদ এই দলের চূড়ান্ত লক্ষ্য। ২০১৩ সালে দলটিতে শিবদাস ঘোষকে আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অথরিটি হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে কিছু নেতা দল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) গঠন করেন।

বাসদের প্রথম কংগ্রেস

বাসদের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠার ৪২ বছর পরে ২০২২ সালের ৪ মার্চ। কংগ্রেসে বজলুর রশীদ ফিরোজ হন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক হন রাজেকুজ্জামান রতন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা হলেন- আব্দুল কুদ্দুস, নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, রোশনারা রুশো, সাইফুল ইসলাম পল্টু, জুলফিকার আলী, নবকুমার কর্মকার, শফিউর রহমান শফি, প্রকৌশলী শম্পা বসু এবং ডা. মণিষা চক্রবর্তী।

বাসদের সংগঠনগুলো

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (এসএসএফ), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট (এসএলএফ), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম (এসডব্লিউএফ), সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (এসপিএফ), গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট (জিএফএফ), রি-রোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্ট (আরআরএসএমএলএফ), প্রগতিশীল আইনজীবী ফোরাম (এসএলএফ), প্রগতিশীল শিক্ষক ফোরাম (এসটিএফ), প্রগতিশীল চিকিৎসক ফোরাম (পিডিএফ), প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি ফোরাম (পিইএএফ), প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্র (পিএএফ), বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন (বিটিডব্লিউএফ), শিশু কিশোর মেলা (এসকেমেলা), বিজ্ঞান আন্দোলন মঞ্চ (বিএএম), চারণ সাংস্কৃতিক কেন্দ্র (সিসিসি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X