কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ বিরোধীদের ডাকা হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মিছিল করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর গুলিস্তান-পল্টন এলাকায় এ মিছিল করেন তারা।

তারা বলেন, হরতাল অবরোধ দিয়ে রাস্তায় থাকে না। আবার তারাই নাকি শেখ হাসিনার পতন করতে চায়। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সংসদে গিয়ে দাবি উপস্থাপন করার আহ্বান জানিয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন নেতারা বলেন, আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন করা যাবে না।

মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ২০১৪ ও ২০১৮ তে পারেন নাই, ২০২৪ এর ৭ জানুয়ারি নির্বাচনেও প্রতিহত করতে পারবেন না। ইনশাআল্লাহ আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দেশরত্ন শেখ হাসিনা।

এর আগে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মমিনের পরিচালনায় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিতি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, ঢাকা জেলা সভাপতি সানোয়ার রাসেল, মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক হাছান গাজী, কেরানীগঞ্জে সভাপতি মো. হৃদয় আহমেদ, মহানগর দক্ষিণের শাহ লিটন, মো. সোহাইল আহমেদ, মানিক সাহা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১০

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১২

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৩

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৬

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৮

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২০
X