কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-কক্সবাজার ট্রেন

‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ের প্রস্তাবিত ছয়টি নামের মধ্যে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে তাতেই সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২১ নভেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেনের ছয়টি নাম প্রস্তাব করে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। তিনি ‘কক্সকাজার এক্সপ্রেস’ নামটি পছন্দ করে এই নাম রাখতে সম্মতি দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে আনুষ্ঠানিক ট্রেনযাত্রা শুরু হবে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সোমবার।’

ট্রেনটি দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করলেও রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১ ডিসেম্বর।

ওই দিন রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে স্বল্প বিরতির পর ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে কক্সবাজার আইকনিক স্টেশনে। এই ট্রেনের জন্য ছয়টি নাম প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর আগ্রহে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামকরণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X