কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগারে চট্টগ্রাম বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান। ছবি সংগৃহীত
চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান। ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান কাশিমপুর কারাগারে মারা গেছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি মারা যান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর ঢাকার মহাসমাবেশের আগেরদিন ২৭ অক্টোবর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী জানান, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে যোগ দিতে দুদিন আগে ঢাকায় গিয়েছিলেন গোলাপুর রহমান। সমাবেশের আগের দিন সন্ধ্যায় চাঁন্দগাও থানা বিএনপির সভাপতি মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম এবং গোলাপুর রহমানসহ সাতজনকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন গোলাপুর। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারা কর্তৃপক্ষ টেলিফোনে গোলাপুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান।

তিনি আরও জানান, কাশিমপুর কারাগারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে দুপুর ২টার দিকে গোলাপুর রহমান কারা সেলে অসুস্থবোধ করেন। তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে গোলাপুর রহমানের সন্তানরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান ইদ্রিস আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X