কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণ চুক্তি সই

ভুটানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। সৌজন্য ছবি
ভুটানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। সৌজন্য ছবি

শিগগিরই ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ চালু হচ্ছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’র সঙ্গে নিজস্ব ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভুটান সরকার নিজ নিজ রাজধানীতে পরস্পরের দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছে। থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নতুন কূটনৈতিক এলাকা হেজো-সামতেলিং এ ভুটান সরকার বাংলাদেশের জন্য ১ দশমিক ৫ একর জমি দিয়েছে। ওই জমিতে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণের জন্য ২০১৭ সালের ১৯ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগোয়েল ওয়াংসুক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় ভবন নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভুটানের নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ নির্বাচিত হয়। সোমবার বাংলাদেশ দূতাবাস এবং বজ্র বিল্ডার্সের মধ্যে ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং বজ্র বিল্ডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামশো।

থিম্পুতে বাংলাদেশ ভবন নির্মাণ প্রকল্পটির সময় ধরা হয়েছে ১৮ মাস। এতে ১ দশমিক ৫ একর জমিতে দূতাবাস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, স্টাফ কোয়ার্টার্স ও মাল্টিপারপাস হলো মোট ৪টি ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক কার্যাবলি সম্পাদিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X