কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের লাশ কাঁধে নিয়ে দোয়া চাইলেন মায়া

সাজেদুল হোসেন চৌধুরীর (দীপু) মরদেহ শেষবারের মতো নেওয়া হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।ছবি: সংগৃহীত
সাজেদুল হোসেন চৌধুরীর (দীপু) মরদেহ শেষবারের মতো নেওয়া হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরীর (দীপু) মরদেহ শেষবারের মতো নেওয়া হয়েছে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমার ছেলে অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। ‘বাবার কাঁধে সন্তানের লাশ’ যে কতটা ভারী সেটা এ মুহূর্তে আমি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং কবরের আজাব থেকে মুক্তি দেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল সোয়া এগারোটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত দীপুর জানাজার আগে এসব কথা বলেন তিনি।

ছেলের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমার ছেলে কারও সাথে বেয়াদবি করে থাকে, কারও মনে কোন কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা নিজগুণে ক্ষমা করে দেবেন। তার সাথে যদি কোনো পাওনা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি সাধ্যমতো সেগুলো পরিশোধ করার চেষ্টা করব।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতাকর্মীরা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি এহসানুল হক জিলানী।

পরে দীপুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। পরে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X