কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:৪০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ ঘিরে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

ব্রিফিংয়ে র‌্যাব-১ এর অধিনায়ক। ছবি : সংগৃহীত
ব্রিফিংয়ে র‌্যাব-১ এর অধিনায়ক। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জুন) বিকেলে গুলশান-২ নম্বরে কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মোসতাক আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ (বুধবার) থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়াও অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তারা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ সময় ঈদের ছুটি চলাকালে রাজধানীতে র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও রোবট পেট্রোলিং, পিকআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।

এদিকে সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, জাতীয় ঈদগাহে নামাজ পড়তে জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X