চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দরের প্রথম পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরের প্রথম পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের প্রথম পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে। আগামী ২২ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে এই দায়িত্ব দিয়ে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা ও সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালির উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।

‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ' এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) এর সিইও জেনস ও ফ্লো চুক্তি স্বাক্ষর করেন।

এর আগে গত ১৪ নভেম্বর এ টার্মিনাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৭ সালে কাজ শুরু হওয়া এ কন্টেইনার টার্মিনালে রয়েছে চারটি জেটি। এর তিনটি কন্টেইনার জেটি এবং অপরটি ডলফিন জেটি। নতুন এ টার্মিনাল অপারেশনাল কার্যক্রমে এলে চট্টগ্রাম বন্দরে জেটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২১টিতে। মোহনার অদূরে নগরীর ড্রাইডক ও চট্টগ্রাম বোট ক্লাবের মাঝামাঝি স্থানে কর্ণফুলী নদীর তীরে এক হাজার ২২৯ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পে অর্থায়ন করেছে চট্টগ্রাম বন্দর।

৫৮৪ মিটার লম্বা তিনটি জেটিতে একসঙ্গে তিনটি কন্টেইনার জাহাজ ভেড়ানো যাবে। এ ছাড়া অপর জেটিতে তেল খালাসের জন্য অপর একটি জাহাজ ভেড়ানো যাবে। জেটিটি পুরোপুরি চালু হলে কন্টেইনার হ্যান্ডলিং বাড়বে এবং কিছুটা বড় জাহাজ জেটিতে ভিড়তে পারবে। এ টার্মিনালে বছরে প্রায় পাঁচ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব।

চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই কনসেশন চুক্তি অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গি এবং অটল অঙ্গীকারের উদাহরণ। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও জোরদার করবে।

তিনি আরও বলেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য সহজতর করার পাশাপাশি কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃষ্টির পথও সুগম করবে। এটি বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে এবং আমাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত করবে।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল এবং রেড সি গেট টার্মিনালের চেয়ারম্যান আলী রেজা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১০

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১১

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১২

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৩

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৪

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৬

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৭

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৮

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

২০
X