কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে অবস্থান জানাল রাশিয়া

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, রাশিয়ার ওপরে অনেক নিষেধাজ্ঞা আছে কিন্তু সেগুলোকে আমরা আমলে নিই না।

পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না, অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না।

বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট অংশীদারত্ব প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত বলেন, কোন দেশের সঙ্গে অংশীদারিত্বে হবে সেটা বাংলাদেশ সরকারই ঠিক করবে।

এর আগে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়।

বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সংবলিত একটি পোস্টে বলা হয়, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’

পোস্টে আরও বলা হয়, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১০

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১১

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১২

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৪

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৫

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৬

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৭

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৮

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৯

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

২০
X