মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৯:৩৫ এএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ঈদের রাতে ফাঁকা সড়কে ঝরল ২ প্রাণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কুর্মিটোলা এলাকায় গভীর রাতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশু।

বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন জান্নাত আক্তার (১৮) এবং তার স্বজন মো. শামীম। জান্নাত কলেজছাত্রী ছিলেন। শামীম মোটরসাইকেল চালাচ্ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জান্নাতের মৃত্যু হয়। আজ শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত শিশু সাদিয়া আক্তার ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

আহত সাদিয়ার বাবা সাইফুল ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় শ্বশুরের বাসায় দাওয়াত খেয়ে রাত দুইটার দিকে তিনি ও তার ভায়রা ভাই শামীমের মোটরসাইকেলে করে ভাষানটেক এলাকার বাসায় ফিরছিলেন।

তিনি বলেন, দুই মোটরসাইকেলের একটিতে তার স্ত্রী, দুই ছেলে ও তিনি ছিলেন। অন্য মোটরসাইকেলে ভায়রা শামীম, আমার মেয়ে সাদিয়া ও শ্যালিকা জান্নাত ছিল। কুর্মিটোলা গল্ফ ক্লাবের সামনে আসার পরেই পেছন থেকে একটি দ্রুত একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সবাই। গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ সকালে শামীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শিশুটির বাম পা ও বুকের হাড় ভেঙেছে।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির জানান, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চালক মদ্যপ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, গাড়িটি দ্রুত গতির ছিল। চালক মদ্যপ ছিলেন না। তবে চালকের নাম পরিচয় জানতে চাইলে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X