কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ডিবি কার্যালয়ে আদম তমিজী

আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে, আই অ্যাম হ্যাপি

ডিবি পুলিশের কার্যালয়ে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। ছবি : কালবেলা
ডিবি পুলিশের কার্যালয়ে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। ছবি : কালবেলা

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক জানিয়েছেন, তাকে অনেক সম্মান দিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবিতে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক খুশি হয়েছি। আমাকে অনেক সম্মান দিয়ে ডিবিতে আনা হয়েছে। আই অ্যাম হ্যাপি।’

শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে গুলশানের বাসা থেকে আদম তমিজী হককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় ডিবি।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর আদম তমিজী হককে গ্রেপ্তার করতে র‌্যাবের একটি দল গুলশানের বাসভবনে অভিযান চালায়। কিন্তু তিনি বাড়ির দরজা বন্ধ করে আত্মহত্যার হুমকি দেন। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যায় র‌্যাব।

আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। দলীয় শিষ্টাচারবহির্ভূত কাজ করায় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X