কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রেললাইন কাটার মূলহোতাসহ দুজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরে রেল লাইন কাটার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তাদের নাম প্রকাশ করনি সিটিটিসি।

ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলন করবেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের বনখারিয়া এলাকায় রেললাইনের প্রায় ১৮ ফুট অংশ কেটে সরিয়ে রাখে দুর্বৃত্তরা। এতে একই রুটে চলাচলকারী মোহনগঞ্জ এক্সপ্রেসেরই আরেকটি ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। সেসময় একজনের মৃত্যু ও অন্তত ১০ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় গাজীপুরের বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমল ভুঁইয়ার পরিকল্পনায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঢাকা থেকে দুজন ওয়েলডিং মিস্ত্রিকে ভাড়ায় নিয়ে রেললাইন কাটে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

রেললাইন কাটার সঙ্গে জগিত থাকায় গত ১৭ ডিসেম্বর গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে এই ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সিনা চৌধুরী তোহা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X