হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের মহাসমাবেশ স্থগিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতীক। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতীক। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের মুরব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত উক্ত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

মুফতি কিফায়াতুল্লাহ আজহারী আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X