কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দিতে চায় বিটিআরসি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণ ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে ইতোমধ্যে বিটিআরসি থেকে সংশ্লিষ্ট সব টেলিকম অপারেটরের অনুকূলে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ সেবা দেওয়ার ক্ষেত্রে একটি অতীব গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থাসমূহের নানাবিধ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা মেরামতসহ অন্যান্য কার্যক্রমে প্রায়ই ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেটে গিয়ে টেলিযোগাযোগ সেবা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন চলাকালীন অপটিক্যাল ফাইবার কেটে যাওয়ার কারণে জরুরি পরিস্থিতিতে টেলিকম অপারেটরদের উল্লিখিত ফাইবার মেরামত করা কষ্টসাধ্য হয়ে পড়বে। এ প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ চলাকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে রাস্তা খনন কার্যক্রমে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এরইমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সহ অধীনস্থ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X