কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ সব বাধা উপেক্ষা করে আ.লীগকে ভোট দিয়েছে : শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

নির্বাচন যেন না হয়, সেজন্য একটি মহল চক্রান্ত করেছিল। তবে সব বাধা উপেক্ষা করে জনগণ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের পর প্রথম আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে দেশে দারিদ্র্যের হার কমেছে, মানুষের আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। সবদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরপরও কিছু দালাল শ্রেণির লোক আছে যাদের চোখে কিছুই ভালো লাগে না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যেন না হয়, সেজন্য একটি মহল চক্রান্ত করেছিল। হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, অ্যাম্বুল্যান্সে হামলা করা, পুলিশকে ফেলে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার দৃশ্য মানুষ দেখেছে। ট্রেনে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মারা মানুষ দেখেছে। জনগণ যাতে নির্বাচনে ভোট না দেয়, সেজন্য লিফলেট বিলি করে তাদের ভোট থেকে বিরত রাখার চেষ্টাও তারা (বিএনপি) করেছে। আমরা কিন্তু বাধা দেইনি। কিন্তু বাংলাদেশের মানুষ সব বাধা উপেক্ষা করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী লীগকে।

এর আগে, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X