কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলেই ব্যবস্থা : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিল না। যারা বায়ুদূষণের জন্য দায়ী তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারা দেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীববৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X