কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‍্যাব

বিশ্ব ইজতেমার র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমার র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : সংগৃহীত

ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

তিনি বলেন, ইজতেমায় নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। ইজতেমার দুপক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সঙ্গে কথা বলা হয়েছে।

খুরশীদ হোসেন আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১০

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১১

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১২

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৫

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৬

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৭

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৮

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

২০
X