কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

টিকিটহীন ট্রেনে ৯০ যাত্রী, ৩৫ হাজার টাকা জরিমানা

পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিংয়ের সময়। ছবি : সংগৃহীত
পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিংয়ের সময়। ছবি : সংগৃহীত

এক ট্রেনেই বিনা টিকিটের যাত্রী পাওয়া গেছে ৯০ জন। যাত্রীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩৫ হাজার ৭০০ টাকা। পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ‘জেনারেল ম্যানেজার-ওয়েস্ট বাংলাদেশ রেলওয়ে’-ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরা হয়েছে। টিকিট না থাকা যাত্রীদের নানা ঘটনাও তুলে ধরা হয়েছে এই পোস্টে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ফেসবুকে পেজে লিখেছেন, ‘এখন রাত ২টা ৩৯ ঘটিকায় উল্লাপাড়ার কাছাকাছি। জরুরি মিটিং শেষে পদ্মা এক্সপ্রেসযোগে রাজশাহী যাচ্ছি। যথারীতি গার্ড, টিটি ও রেলওয়ে পুলিশ নিয়ে পুরো ট্রেনটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। ভিড় মোটামুটি। কিন্তু চেকিংয়ের সময় প্রথমেই ধাক্কা খেলাম। এক খালাসি দাবিদার টিকিট কাটতে আমতা আমতা করছিলেন। আইডি কার্ড দেখলাম কিন্তু সন্দেহ কাটে না। এসএসএই এর নামও সঠিক বলে আমাদের ভড়কে দিল। কিন্তু ১৫ মিনিটের সম্মিলিত জেড়ার মুখে সত্য কথা বলতে বাধ্য হলো। ছেলেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে থানায় হস্তান্তরের সিদ্ধান্ত দেওয়া হলো।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘চারুকলার এক কপোতিকে বুফে কারে চিকেন ফ্রাই, কাটলেট খেতে দেখলাম। কিন্তু ভাড়া চাইলে মুখ শুকিয়ে গেল। ৮০০ টাকার জায়গায় এক হাজার টাকা নিয়ে সাধাসাধি, এদেরও থানায় পাঠানো হলো। এরপর দুজনকে বাথরুম থেকে বের করে জরিমানা করা হলো। ইউসেফ নামের পত্রিকার এক সাংবাদিক এক গাল হেসে টিকিট না কাটার চেষ্টা করছিলেন। তাকে জোর করে টিকিট কাটিয়ে দেওয়া হলো। আসলে এই ভেজাল সাংবাদিকদের জন্য আসল সাংবাদিকদের বদনাম হচ্ছে।’

রেলের এই ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘কেউ কেউ পড়াশোনা করছিলেন, তাদের নাকি প্রাইমারি স্কুলে চাকরির পরীক্ষা। এসির করিডোরে সিগারেটের গন্ধ। কিন্তু খাদককে পেলাম না। এর মধ্যেই আমার পেজের কয়েকজন অনুসারীর সাক্ষাৎ পেলাম। তারা বেশ উজ্জীবিত, ছবি তুললাম। আজকে জরিমানাসহ মোট ভাড়া পেলাম ৩৫ হাজার ৭০০ টাকা, কেস ৯০ জনের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X