কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

ইজতেমার আখেরি মোনাজাত আজ, লাখো মুসল্লির ঢল

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। (পুরোনো ছবি)
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। (পুরোনো ছবি)

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে তুরাগতীরে নেমেছে লাখো মুসল্লির ঢল।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গাজিপুর মেট্রোপলিটন পুলিশ।

আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন আখেরি মোনাজাতে অংশ নিতে।

গত রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লি ইজতেমা ময়দানে এসেছেন এবং পুরো রাত ধরেই মুসল্লিরা ময়দানে এসেছেন। এতে টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশের এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এলাকাসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এতে ওই সব এলাকায় স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলনে কমিশনার মাহবুব আলম বলেন, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না, তারা ডাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। এই পথে কেবল মুসল্লিদের গাড়ি আসতে পারবে।

মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারও গাড়ি আসতে পারবে না। ঢাকার ভেতরে কুড়িল বিশ্বরোড থেকে ডাইভার্ট করে দেবে ৩০০ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X