কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি সুজনের

সুশাসনের জন্য নাগরিক- সুজন। ছবি : সংগৃহীত
সুশাসনের জন্য নাগরিক- সুজন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা ও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন।

সুজন মনে করে, বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ বিদ্যাপিঠ, জ্ঞান চর্চাকেন্দ্র। এখান থেকেই জ্ঞানের উৎপত্তি ও বিকাশ ঘটে। শিক্ষার্থীরা জীবনমুখী ও নৈতিক শিক্ষা পায়। তাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই যখন ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে, তখন আমরা অবাক ও ক্ষুব্ধ না হয়ে পারি না।

সুজন মনে করে, ধর্ষণের মতো অপরাধ ও অবক্ষয়ের বিরুদ্ধে যে তরুণ শিক্ষার্থীদের প্রতিবাদ জানানো ও প্রতিরোধ গড়ে তোলার কথা সেখানে তাদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠা আমাদের মনে শঙ্কা তৈরি করছে। তাছাড়া বিচারহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির অভিযোগসহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিও আমাদের শঙ্কার আরেকটি কারণ। সুজন ওই অভিযোগটি জরুরি ভিত্তিতে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে। অন্যথায় বাদীপক্ষ বিচার পাবেন না এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করে সুজন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ দেশের সর্বত্র নারী ও শিশুসহ সকল নাগরিকের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১০

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১১

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১২

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৩

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৪

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৫

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৭

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৮

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৯

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

২০
X