কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমার দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় আজ। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় আজ। ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ। এর মাধ্যমে শেষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এবারের সম্মেলন। তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার এ দ্বিতীয় পর্বে ৮ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে ৭ জন এবং ময়দানে আসার পথে এক মুসল্লি মারা যান।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার ভোরে মারা যান যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁদাতোলা গ্রামের কবির হোসেনের ছেলে হারুন অর রশিদ (৬৫)।

এর আগে ময়দানে মারা যাওয়া আরও ৬ মুসল্লি হলেন- ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মন্ডলের ছেলে জালাল মন্ডল (৬০), জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

এ ছাড়া বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার দ্বিতীয় দিন গতকাল জোহরের পরে বয়ান করেন ভারতের মাওলানা শরিফ, বাংলা তরজমায় মাওলানা মাহমুদুল্লাহ, আছরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলা তরজমায় মাওলানা আজিম উদ্দিন। তার বয়ানের পরে ১৪ যুগলের বিয়ে হয়।

তিনি আরও বলেন, রোববার ফজরের পরে বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ, বাংলা তরজমায় মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়েতি বয়ান ও দোয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১০

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১১

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১২

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৩

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৪

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৫

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

১৬

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১৭

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১৮

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

১৯

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

২০
X