কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘানার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের যে তিন বিষয়ে আলোচনা  

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপ‌রিচালক এএফএম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপ‌রিচালক এএফএম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি : সংগৃহীত

ঢাকা সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুরুত্ব দেওয়া হয় ৩টি বিষয়ে। যার মধ্যে রয়েছে পণ্য রপ্তানি, চুক্তিভিত্তিক চাষাবাদ এবং কমনওয়েলথ ইস্যু।

হাছান-শার্লির বৈঠক শেষে মঙ্গলবার (২০ ফ্রেবুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আফ্রিকা অনুবিভাগের মহাপ‌রিচালক এএফএম জাহিদ উল ইসলাম ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মহাপ‌রিচালক জাহিদ উল ইসলাম জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কি কি পণ্য ঘানাতে রপ্তানি করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বিষয় ছিল। চুক্তিভিত্তিক চাষাবাদের জন্য ঘানা উপযুক্ত কি না এবং আমরা এ ব্যাপারে সমঝোতায় যেতে পারি কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জাহিদ উল ইসলাম বলেন, ঘানা কমনওয়েলথভুক্ত একটি রাষ্ট্র। আগামী অক্টোবরে সামোয়াতে সেক্রেটারি হেড অব লিডারদের সম্মেলন আছে। সেই সম্মেলনে কমনওয়েলথ সেক্রেটারি নির্বাচিত হবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, এ তিনটি বিষয়ে আমরা ব্যাপাকভাবে আলোচনা করেছি।

আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ নিয়ে এক প্রশ্নের জবাবে আফ্রিকার মহাপরিচালক বলেন, ২০১৬ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছে। এখনো সেই অর্থে আলোর মুখ দেখেনি। তবে আমরা ঘানার সঙ্গে আলোচনা করেছি এবং কাম্পালায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইডলাইন মিটিং হয়েছে। উগান্ডা আমাদের ২০ হাজার হেক্টর জমি লিজ আকারে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আমরা এফবিসিসিআইয়ের সঙ্গে মিটিং করেছি। উগান্ডাতে আমরা সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি সফর করব।

কমনওয়েলথে সেক্রেটারি প্রার্থী প্রসঙ্গে জাহিদ উল ইসলাম জানান, ৩১ মার্চ ডেডলাইন। তানজানিয়া তুলে নিয়েছে আবেদন। এখন পর্যন্ত তিনটা দেশ আছে। গাম্বিয়া, ঘানা এবং লেসেতো।

এ সময় মুখপাত্র সেহেলী সাবরীন জানান, দুই মন্ত্রীর আলোচনায় বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল, পাট ও পাটজাত পণ্য ছাড়াও সিরামিকস ও লেদার পণ্য রপ্তানির বিষয়টি ছিল। আমাদের মন্ত্রী বলেছেন, যদি ঘানা থেকে কৃষিজমি লিজ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের দেশের লোকজন সেখানে গিয়ে চাষাবাদ করলে, এটা খাদ্য নিরাপত্তায় দুই দেশের জন্য উইন উইন সিচুয়েশন তৈরি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X