মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর হতে সহায়তা করছে সরকার : পরিবেশমন্ত্রী 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করছে সরকার। প্রতিটি নাগরিক যাতে যথাযথ অধিকার ও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তরুণদের স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এটি ভূমিকা রাখছে। সরকারের এ কর্মসূচি সফল করতে হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সবুজবাগ বৌদ্ধমন্দির অডিটোরিয়ামে এক কর্মসূচির উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রথমে ঢাকা ৯ নির্বাচনী এলাকার তিন থানার ৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সফলভাবে সমাপ্তকারীদের ল্যাপটপ প্রদান করা হবে। তবে ল্যাপটপ গ্রহণকারীদের ১০ জন তরুণকে প্রশিক্ষণ দিতে হবে।

মন্ত্রী বলেন, পরে পর্যায়ক্রমে ১ হাজার জন তরুণকে ফ্রিল্যান্সিংয়ে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা-৯ সকল ক্ষেত্রে সকল এগিয়ে থাকবে। পরিবেশ মন্ত্রণালয়কেও ১ নম্বর মন্ত্রণালয়ে পরিণত করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, নকরেক আইটির সিইও ফ্রিল্যান্সার সুবীর নকরেক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X