কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের প্রস্তাব বাতিল

সুগন্ধা বিচ। ছবি : সংগৃহীত
‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের প্রস্তাব বাতিল

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের প্রস্তাব বাতিল করা হয়েছে। নানা আলোচনা-সমালোচনার পর এ প্রস্তাব বাতিল করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনা করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নিতে হয়। কিন্তু সংশ্লিষ্টরা এ অনুমতি নেননি। এর পরিপ্রেক্ষিতে আগের নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে কলাতলী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত জায়গাটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ রাখা হয়।

ওই সময়ে প্রজ্ঞাপনে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এ নাম পরিবর্তনে জন্য আবেদন করেছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গাকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X