কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চুপ থেকে ইসরায়েলি গণহত্যাকে সমর্থন দিচ্ছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র নিরীহ মানুষের প্রতি ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে চুপ থেকে সেই গণহত্যাকে সমর্থন করছে বিএনপি—মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অধিকৃত গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, আজ পর্যন্ত বিএনপি-জামায়াত ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে কোনো কথা বলেনি। তারা চুপ থেকে এই গণহত্যার পক্ষ নিচ্ছে। বরং তারা ইসরায়েল বাহিনীর মদদপুষ্ট হয়ে বাংলাদেশে সহিংসতা করছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে। বিএনপি-জামায়াত আজ ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।

তিনি বলেন, এদের প্রতিহত করতে হবে। মানুষ পোড়ানোর রাজনীতি, সম্পত্তি পোড়ানোর রাজনীতি বন্ধ করতে হবে।

হাছান মাহমুদ আরও বলেন, সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পর বিএনপি এখন চুপ হয়ে গেছে। এখন নিজেরা নিজেরদের প্রশ্ন করে- ভাই কী হলো। তারা এখন নিজেদের কর্মীদের কাছেও নিজেদের অবস্থান হারিয়েছে।

এ সময় হাছান মাহমুদ বলেন, একবিংশ শতাব্দীতে ইসরায়েলের এ রকম বর্বরতা কল্পনার বাইরে। অথচ বিশ্ব মোড়লরা চুপ। অনেকে আবার ভেটো দেয়। আরব বিশ্বের যে ভূমিকা রাখার কথা ছিল তারা সেটা রাখেনি। বাংলাদেশ সবসময় যুদ্ধের বিপক্ষে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও বিভিন্ন আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন-ইসরায়েল, ইউক্রেন-রাশিয়াসহ সকল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১০

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১১

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১২

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৩

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৪

ঝুটের গোডাউনে আগুন

১৫

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

১৬

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

১৭

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

১৮

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

১৯

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

২০
X