কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার পূর্বাংশে সংযোগ অনেকটাই বেড়েছে : ড. আতিউর রহমান

ভারতের পুনের ম্যারিয়ট হোটেলে পুনে ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত পঞ্চম ‘এশিয়ান ইকোনমিক ডায়ালগ’-এর সমাপনী দিনে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।  ছবি : সংগৃহীত
ভারতের পুনের ম্যারিয়ট হোটেলে পুনে ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত পঞ্চম ‘এশিয়ান ইকোনমিক ডায়ালগ’-এর সমাপনী দিনে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।  ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার পূর্বাংশে কানেক্টিভিটি বা সংযোগ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে, ব্যবসায়-বাণিজ্যে এবং জ্বালানিসহ অর্থনীতির নানা ক্ষেত্রে এই সংযোগ বেড়েছে।

শনিবার (২ মার্চ) ভারতের পুনের ম্যারিয়ট হোটেলে পুনে ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত পঞ্চম ‘এশিয়ান ইকোনমিক ডায়ালগ’-এর সমাপনী দিনে এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার পূর্বাংশে কানেক্টিভিটি বা সংযোগ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। সড়ক, রেল ও জলপথের অবকাঠামোর পাশাপাশি আর্থিক ক্ষেত্রে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সংযোগ বহুলাংশে বেড়েছে এবং নতুন নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে যাচ্ছে। নেপাল ও ভুটানের সাথেও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে। ফেনি নদীর ওপর মৈত্রী সেতু পুরোপুরি চালু হলে ত্রিপুরা ও উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সাথে বাংলাদেশের যাতায়াত সংযোগ বহুগুণে বাড়বে।

রাষ্ট্রদূত সুধীর দেভারের সঞ্চালনায় দক্ষিণ এশিয়ার বাড়ন্ত কানেকটিভিটি বিষয়ে এই প্যানেল আলোচনায় দিল্লীর আরআইএস গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ড. প্রবীর দে, দি ভুটানিজ পত্রিকার সম্পাদক তেনজিং ল্যামস্যাং এবং নেপালের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. নিশ্চল নাথ পান্ডেও আলোচনায় অংশ গ্রহণ করেন। তারা সকলেই দক্ষিণ এশিয়ায় বাণিজ্য প্রসারের প্রচুর সুযোগ আছে বলে মন্তব্য করেন।

সেই সূত্র ধরে ড. আতিউর রহমান আরও বলেন যে, ভৌত অবকাঠামো ছাড়াও ডিজিটাল পেমেন্টসহ শুল্কায়ন ও অন্যান্য সংযোগ বাড়ানোর ক্ষেত্র প্রসারিত হচ্ছে এবং তা আরও বিকাশের সুযোগ রয়েছে। বিশেষ করে এই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক সমূহ ডিজিটাল লেনদেন ও কারেন্সি সোওয়াপের মতো বহুমাত্রিক সংযোগ স্থাপনের কাজ ইতোমধ্যেই শুরু করেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সবুজ অর্থায়নের সমর্থন দিয়ে ইতোমধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সবুজ রূপান্তরে বড়ো ধরনের ভূমিকা রেখেছে। আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে কৃষি খাতের উন্নতি ছাড়াও নারী উদ্যোক্তাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের বিকাশে বাংলাদেশ ব্যাংকের উদ্ভাবনীমূলক ভূমিকার কথা সকলেরই জানা। আরবিআই ডিজিটাল লেনদেনের সমন্বিত অবকাঠামো নির্মাণে বড়ো ভূমিকা রেখে চলেছে। দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো একে অপরের উত্তম চর্চা থেকে অনেক কিছুই শিখতে পারে এবং এ অঞ্চলের নানামাত্রিক সংযোগের ক্ষেত্রকে নিশ্চয় আরও প্রসারিত করতে পারে।

তাছাড়া জাপানের জাইকা, এডিবি ও বিশ্ব ব্যাংক দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখছে। এসবের প্রভাবে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য নিরসনসহ জীবন মানের উন্নয়নে বড় ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X