কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী, প্রশ্ন বিরোধীদলীয় উপনেতার

জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি
জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কি না সেই প্রশ্ন রেখে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শুল্ক কমানো হলেও জিনিসপত্রের দাম কমেনি। কেন দাম বাড়ছে? কেন আমরা সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছি না। সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী?

সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মূল্যস্ফীতি ৯ দশমিক ৮ শতাংশ। দুর্বল ব্যাংকিং খাত, ডলারের অস্থিতিশীল বিনিময় হার, রিজার্ভ হ্রাস মিলে সার্বিক অর্থনীতি অস্থিতিশীল। এগুলো নিয়ে আলোচনা করতে হবে।

তিনি বলেন, কোনো সমস্যা হলে বলা হয় কোভিড, ইউক্রেন যুদ্ধ। এটা বলে লাভ নেই। নিজেদের কাঠামোগত সমস্যা বের করতে হবে। যুক্তরাষ্ট্রসহ প্রত্যেক দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বাংলাদেশ কেন পারছে না। এগুলো নিয়ে সংসদে কথা বলতে হবে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এই সরকার শক্তিশালী। সংসদে ১৩ জন ছাড়া সবাই সরকারিদলের। কেন সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। আশা করা হয়েছিল রমজানের আগে দ্রব্যমূল্য নিম্নমুখী হবে। কিন্তু তা হচ্ছে না।

তিনি বলেন, প্রতিবছর অর্থপাচার হয়। কেন, কারা, কীভাবে পাচার করছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।

আনিসুল ইসলাম বলেন, উন্নয়ন টেকসই করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের ওপর আস্থা বাড়াতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয় তা দেখতে হবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তারা এসেছেন তাদের ভূরাজনীতির কারণে। তারা চায় বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে। আমার একটাই অনুরোধ সরকারের কাছে কোনোক্রমেই আমরা যেন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে যেন জড়িত না হই। এটার সঙ্গে আমার দেশের অখণ্ডতা জড়িত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১০

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১১

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১২

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৩

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৪

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৫

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৬

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৭

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৯

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

২০
X