কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

টিআইবির প্রতিবেদনে জনগণ ও প্রশাসনের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে : মালিক সমিতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিআইবির প্রতিবেদনে জনগণ ও প্রশাসনের মধ্যে ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (৬ মার্চ) পরিবহন মালিকদের এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি অসত্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। প্রকৃতপক্ষে মালিক সংগঠন নির্ধারিত পরিচালনা ব্যয়ের অতিরিক্ত অর্থ কখনো আদায় করে না। এর বাইরে কেউ অবৈধ চাঁদা আদায় করলে তা কঠোর হাতে প্রতিহত করা এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

টিআইবি এ ধরনের অসত্য ও মনগড়া তথ্য প্রকাশ করায় ব্যক্তিমালিকানাধীন বাস মালিক ও শ্রমিক সংগঠনের ভাবমূর্তি বিশেষভাবে ক্ষুণ্ণ হয়েছে দাবি বলে করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিবেদনের কারণে জনগণ ও প্রশাসনের মধ্যেও ভুলভ্রান্তি সৃষ্টি হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। সংগঠনের পক্ষে যৌথ বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, অতিরিক্ত মহাসচিব আমিনুল হক শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ভূইয়া হুমায়ূন কবির তপন, হাবিবুর রহমান ও কোষাধ্যক্ষ আজমল উদ্দিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X