কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আহমেদ অটল। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আহমেদ অটল। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (৭ মার্চ) গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক সৈয়দ আহমেদ অটলের পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জে। বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। তার জন্ম বগুড়ায়। দেশের স্বাধীনতার জন্য তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাম আদর্শ অনুসারী সৈয়দ আহমেদ আটল দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিটে কাজ করতেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। তিনি দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাদ জুমা জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X