কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর মতো এমন দুঃসাহসী নেতা পৃথিবীতে বিরল’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বাঙালির জাতীয়তাবাদ ও স্বাধীনতা বিকাশে বঙ্গবন্ধুর অবদান ও মাত্র ৯ মাসের ব্যবধানে একটি অনন্য সাধারণ সংবিধান প্রণয়ণে বঙ্গবন্ধুর যোগ্য ও গতিশীল নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। ১৯৭২ সালের সংবিধান বঙ্গবন্ধুর আদর্শ ও নীতির চূড়ান্ত প্রতিফলন। তাই সংবিধানকে হৃদয়ে ধারণ ও সাংবিধানিক সার্বভৌমত্ব সুরক্ষা করতে পারলেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে।

রোববার (১০ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিচারপতি এ বি এম খায়রুল হক।

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিশিষ্ট লেখক, গবেষক ও চলচ্চিত্রকার শাহরিয়ার কবির ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

এ বি এম খায়রুল হক আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শিক নেতা। মুক্তিযুদ্ধে তিনি তার প্রবাস জীবনের অভিজ্ঞতা বর্ণনায় বলেন, যেদিন তারা শুনলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তখন তারা সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং প্রবাসী সকল ছাত্ররা মিলে মিছিল বের করে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কালে ব্রিটিশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকেই গ্রেপ্তার হন।

তিনি বলেন, টুঙ্গিপাড়ার এক অজপাড়া গাঁ থেকে উঠে এসে বঙ্গবন্ধুর মতো এমন দুঃসাহসী নেতা পৃথিবীতে বিরল। বাঙালির জাতীয়তাবাদ ও স্বাধীনতা বিকাশে বঙ্গবন্ধুর অবদান ও মাত্র ৯ মাসের ব্যবধানে একটি অনন্য সাধারণ সংবিধান প্রণয়ণে বঙ্গবন্ধুর যোগ্য ও গতিশীল নেতৃত্ব প্রশংসার দাবি রাখে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারন করে তার মতাদর্শ, স্বপ্ন ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে সবাইকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।

এসময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখতে সংবিধানের ৫ম সংশোধনী ও ৭ম সংশোধনী মামলায় বিচারপতি খায়রুল হকের অপরিসীম অবদান ও নির্ভীক মনোভাবের বহিঃপ্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X