কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রো‌হিঙ্গা‌দের ৫.২ মি‌লিয়ন পাউন্ড দি‌চ্ছে যুক্তরাজ্য

রোহিঙ্গা শিবির। পুরোনো ছবি
রোহিঙ্গা শিবির। পুরোনো ছবি

রো‌হিঙ্গা‌ শরণার্থীদের জন্য অতি‌রিক্ত ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ড (৭৩.২ কো‌টি টাকা) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন এ তথ‌্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরা‌জ্যের অতিরিক্ত এ সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে ব‌্যবহার করা হ‌বে। বিশ্ব খাদ‌্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জা‌তিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দ্বারা এটি বাস্তবায়িত হ‌বে।

অর্থায়‌নের ২.৮ মি‌লিয়ন পাউন্ড ৩ লাখ ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সরবরাহ করতে সহায়তা কর‌বে ডব্লিউএফপি। এ ছাড়া ২.৪ মি‌লিয়ন পাউন্ড ৪ লাখ ৮৯ হাজার ৮০০ রোহিঙ্গা শরণার্থীর রান্নার গ্যাস সরবরাহ করতে সহায়তা কর‌বে আইওএম ও ইউএনএইচসিআর।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজনে সাড়া দিতে এবং অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করতে রো‌হিঙ্গা‌দের জন‌্য ৫.২ মি‌লিয়নের নতুন এ প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

সারাহ কুক ব‌লেন, যুক্তরাজ্য এই সংকটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টাকে স্বীকৃতি দেই এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের সমর্থন করার জন্য মানবিক সহায়তা প্রদান করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X