কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় প্রেস ক্লাবে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

রোবার (১৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় নানা কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, জুলহাস আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ছাড়াও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলা ১২টায় ক্লাব অডিটোরিয়ামে সদস্য সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনে শিশুদের উদ্দেশে সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতির পিতা গোপলগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে সেই সময় জন্মগ্রহণ করেন যখন আমরা পরাধীন ছিলাম। আমাদের দেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আজ তাই তোমরা সেই স্বাধীন দেশের নাগরিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে অনেক ভালোবাসতেন। তাই বঙ্গবন্ধুর জন্মদিনকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করি।

চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ধ্রুব এষ। শিশু শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ফরিদ হোসেন, জুলহাস আলম ও শাহনাজ বেগম পলি প্রমুখ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X