কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সব রেস্তোরাঁ বন্ধের হুমকি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব অভিযান বন্ধ করে রেস্তোরাঁগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।

এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, যদি রাজউকের অভিযান বন্ধ না করা হয় তাহলে প্রতীকী হিসেবে একদিন দেশের সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচি দেওয়া হবে।

সোমবার (১৮ মার্চ) রাজধানীতে রাজউকের অভিযানের প্রতিবাদে রেস্তোরাঁ মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন তিনি।

ইমরান হাসান বলেন, এখন পর্যন্ত ৮০০ আর সরকারি হিসেবে ২৫০ এর মতো রেস্তোরাঁ বন্ধ হয়েছে। রাষ্ট্রযন্ত্র একটি ব্যবসায়ী খাতকে এভাবে ধ্বংস করতে পারে না।

মঙ্গলবার (১২ মার্চ) হোটেল, রেস্টুরেন্টে হয়রানিমূলক বা এলোমেলোভাবে অভিযান পরিচালনা না করে আইন অনুযায়ী সেটি করতে বলেন হাইকোর্ট। এ ছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়।

এদিকে রাজধানী ঢাকায় হোটেল ও রেস্টুরেন্টে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে সোমবার (১১ মার্চ) রিট করা হয়। রিটে হোটেল, রেস্টুরেন্টে পরিচালনায় সব শর্ত পূরণে সময়ও চাওয়া হয়।

এর আগে রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বেইলি রোডসহ রাজধানীতে সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি সাততলা ভবনে আগুন লাগে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ অগ্নিকাণ্ডের পরই রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগ জানান বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X