কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন চলবে যেসব ট্রেন

বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত

আজ দেশব্যাপী উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর সারা দেশের মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করবেন। তবে ঈদের দিন সারা দেশের সব যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধু ঢাকা থেকে ২টি রুটে দুটি ট্রেন চলাচল করবে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

শাহ আলম কিরণ বলেন, ঈদের দিন সবসময়ই আন্তঃনগর ট্রেনের ছুটি থাকে। সেই হিসেবে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ট্রেনগুলোর ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সারা দেশের সব ট্রেনের মধ্যে ২টি ট্রেন ঈদের দিন চলাচল করবে। এর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল (০১/০২)। অন্যটি হচ্ছে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ভাওয়াল এক্সপ্রেস (৫৫/৫৬)।

রেলওয়ের তথ্য বলছে, ঢাকা মেইল (০১) চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকা স্টেশনে পৌঁছায় আজ সকাল ৮টায়। অন্যদিকে চট্টগ্রাম মেইল (০২) ঢাকা স্টেশন থেকে আজ রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে শুক্রবার সকাল ৮টায়।

এ ছাড়া ভাওয়াল এক্সপ্রেস (৫৫) ঢাকা স্টেশন থেকে গতকাল রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে এসে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে পৌঁছায় রাত ৩টা ৪৫ মিনিটে। আবার ৫৬ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি আজ রাত ১টা দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ছেড়ে এসে ঢাকা স্টেশনে পৌঁছবে শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X