কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ১৪ জেলা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

দেশের ১৪ জেলার ওপর দিয়ে বিস্তার হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত
দেশের ১৪ জেলার ওপর দিয়ে বিস্তার হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দুদিন নেই বৃষ্টির পূর্বাভাস। এরমধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিস্তার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দুদিন নেই বৃষ্টির পূর্বাভাস। যদিও এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাঙ্গামাটিতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ ৩৬ এবং সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এ ছাড়াও সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির এ প্রবণতা শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পর থেকে রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ‘বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে।’

তিনি আরও জানান, ‘আগামী ১৫-১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলতে পারে।’

আগামী ১৪ এপ্রিল রোববার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী।

পরে ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, পাবনা, ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

রাজশাহী এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১০

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১১

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১২

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৩

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৪

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৫

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৬

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৭

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৮

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৯

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

২০
X