কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কারওয়ান বাজারের এফডিসির সামনের সিগন্যালের রেললাইনের ওপর রেল শ্রমিকদের অবরোধ। ছবি : সংগৃহীত
কারওয়ান বাজারের এফডিসির সামনের সিগন্যালের রেললাইনের ওপর রেল শ্রমিকদের অবরোধ। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের এফডিসির সামনের সিগন্যালের রেললাইন থেকে সরেছেন রেলশ্রমিকেরা। অবরোধ তুলে নিয়েছেন তারা। এর ফলে প্রায় পাঁচ ঘণ্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। রেল কর্মকর্তাদের আশ্বাসে অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ১০টার পর এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের এই অবস্থানের জন্য সারা দেশের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

তিতাস কমিউটার ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করেন অস্থায়ী শ্রমিকরা। এ সময় দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X