কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় পুঁথি পাঠ ও ঢাকের তালে বর্ষবরণ 

শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বর্ষবরণ। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বর্ষবরণ। ছবি : কালবেলা

পুঁথি পাঠ, লালন সংগীত, নৃত্য, ঢাকের তালে তালে ও লোকসাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বর্ষকেবরণ করে নিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

রোববার (১৪ এপ্রিল) শিল্পকলা একাডেমির আয়োজনে সকাল ১১টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

আলোচনায় বক্তারা বলেন, ‘বাঙালির চেতনাবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এর নানামুখী আচার অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখের ঐতিহ্য তুলে ধরতে হবে। বাঙালির অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ নানা রঙে, নানা রূপে কল্যাণ হয়ে ফিরে আসুক সবার মাঝে।’ শুরুতেই পরিবেশিত হয় সমবেত সংগীত ‘তুমি নির্মল করো, মঙ্গল করো’, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল। পরিচালনায় ছিলেন মুহাম্মদ আনিসুর রহমান। এরপর সমবেত ‘নৃত্য এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশন করে স্পন্দন নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ এর পরিচালনায় সমবেত ঢাক নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল।

এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ পরিবেশনা কালচারাল হেরিটেজ অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন খন্দকার ফরহানা রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’, পরিচালনা করেন এস কে জাহিদ। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দল পরিবেশন করে সমবেত সঙ্গীত ‘এসো হে বৈশাখ এসো, এসো।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X