কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেল ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের নামে থাকা কলেজের নাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের শ্বশুর, প্রকৌশলী মোশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত ‘ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজে’র নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘ফরিদপুর মহাবিদ্যালয়’।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে এক অফিস আদেশের মাধ্যমে কলেজটি এখন থেকে ‘ফরিদপুর মহাবিদ্যালয়’ নামে পরিচিত ও পরিচালিত হবে।

নতুন নামের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন ছিলেন আওয়ামী লীগের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার ছেলে সাদিকুর রহমান সাদিক একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ফলে তিনি শেখ হাসিনার সাবেক বেয়াই হিসেবেও পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X