কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এত গরম আর কতদিন থাকবে?

পুরোনো ছবি
পুরোনো ছবি

তীব্র গরম। ওষ্ঠাগত প্রাণ। যেন আগুনে রৌদ বইছে বাহিরে। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস। তখন সবার মনে একটাই প্রশ্ন আর কতদিন এই দাবদাহ।

এ সময় সবাইকে আশ্বাস করে আজ সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, এমন তাপপ্রবাহ আর সপ্তাহখানেক অব্যাহত থাকতে পারে। বজলুর রশিদ বলেন, তাপপ্রবাহ আরও কয়দিন তীব্র থাকবে। আকাশে মেঘ থাকায় আজ দিনের তাপমাত্রা কম থাকতে পারে, তবে সেটা উল্লেখযোগ্য নয়। তিনি বলেন, রাজশাহী, খুলনাসহ বেশকিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ বইছে, যা আরও কয়েক দিন থাকার আশঙ্কা রয়েছে। আগামী কদিন ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না। জলীয় বাষ্পের কারণে দিনের তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রাও কমছে না। আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ৭ থেকে ৮ দিন পর তাপমাত্রা কমতে পারে। তবে ৮ থেকে ১০ দিনের মধ্যে লঘুচাপ ও নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। আজ সোমবার সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

তীব্র গরমে পরিস্থিতি আমলে নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কর্তৃপক্ষ বলছে, হিটস্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X