কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের দুপক্ষের হট্টগোল

প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের দুই পক্ষকে আমন্ত্রণ জানানো নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল ও উত্তেজনা। ছবি: কালবেলা
প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের দুই পক্ষকে আমন্ত্রণ জানানো নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল ও উত্তেজনা। ছবি: কালবেলা

গণঅধিকার পরিষদের দুপক্ষকে আমন্ত্রণ জানানো নিয়ে ১০ দলের যৌথ সংবাদ সম্মেলনে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আন্দোলন-সংগ্রামে পরিচিত ও স্বীকৃত ক্রিয়াশীল দলগুলোকে বাদ দিয়ে অখ্যাত, অপরিচিত ভুঁইফোড় দুটি দলকে নিবন্ধন প্রদানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক ঐক্য, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), বাংলাদেশ সনাতন পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

সংবাদ সম্মেলনে প্রথমে আসেন ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। এরপর আসেন নুরুল হক নুরসহ তার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে উদ্দেশ করে ফারুক হাসান বলেন, 'ভাই, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বিদেশে থাকায় উনার পক্ষ থেকে দলের প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি।' জবাবে নুর বলেন, 'মঞ্জু ভাই- আপনারা তাদের যদি ডেকে থাকেন, তাহলে আমরা এখান থেকে চলে যাই।' আর নুরের কর্মীরা বলেন, নুরুল হক নুর আমাদের নির্বাচিত সভাপতি। সুতরাং আমাদের নিয়ে আপনারা খেলতে পারেন না।

এর জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, 'গতকাল রাতে এই প্রশ্ন উঠেছিল যে, দুটি (গণঅধিকার পরিষদ) পক্ষ, কাকে সমন্বয়ক করবো। তখন মান্না ভাই বলেছেন, ‘এটা আমাদের বিষয় না। আর এখানে দুটি বিষয় হতে পারে, একটি হচ্ছে- গণঅধিকার পরিষদকে বাদ দিয়ে। আরেকটি হচ্ছে- বিএনপি দুটি পক্ষের সঙ্গে বৈঠক করেছে। সুতরাং আমরাও দুটি পক্ষকেই দাওয়াত দেব।’

একপর্যায়ে নুরুল হক নুর বলেন, ‘মঞ্জু ভাই বলেছেন- বিএনপি দুই অংশের সঙ্গে বৈঠক করেছে। আমরা বিএনপিকে জানিয়েছি যে, নির্বাচন কমিশনের প্রতিবেদন এবং গোয়েন্দা সংস্থার কিছু লোক, যারা নির্বাচনের আগে দল ভাঙে, দল নিয়ে ষড়যন্ত্র করে, তাদের যদি আমাদের রাজনৈতিক বন্ধুরা সমর্থন করেন, তাহলে মূলধারার দলের প্রতি সেটা অন্যায় ও অবিচার হয়। আশা করি, আমাদের কোনো বন্ধুরা এটা করবেন না। বিএনপিকেও আমরা পরিষ্কার করে বলেছি, যারা দুর্বৃত্ত ও দুষ্কৃতকারীদের সমর্থন করবে, প্রয়োজনে আমরা তাদের সঙ্গে যাব না।’

পরে ফারুক হাসানকে বক্তব্যের জন্য ডাকা হলে নুরুল হক নুর চেয়ার থেকে উঠে বলেন, এটা তো ঠিক না। আমরা চলে যাচ্ছি। এ সময় নুরের নেতাকর্মীরা স্লোগান ধরেন- ভুয়া, ভুয়া, ভুয়া।

স্লোগানের মধ্যেও ফারুক হাসান তার বক্তব্যে বলেন, ড. রেজা কিবরিয়া অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে রয়েছেন। তার পক্ষ থেকে আমি আজকের সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখছি। আপনারা সবাই জানেন, গণঅধিকার পরিষদের নিবন্ধন পাওয়ার জন্য আমাদের আহ্বায়কের স্বাক্ষরে দলিল-দস্তাবেজ জমা দিয়েছিলাম। সেটা নির্বাচন কমিশন যাচাই করে চূড়ান্ত তালিকায় যে ১২ দল ছিল, তার মধ্যে গণঅধিকার পরিষদ অন্যতম দল ছিল।

পরে পরিস্থিতি শান্ত হলে আবারও সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, অপরাংশের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, ডেমোক্রেটিক পার্টির সভাপতি আশিক বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X