কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোরিডায় কনসাল জেনারেল হলেন সেহেলী সাবরীন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। পুরোনো ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। পুরোনো ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের পরিচালক সংস্থাপন মো. আনিসুজ্জামানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না হওয়া পর্যন্ত সেহেলী সাবরীনকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ফ্লোরিডাতে কনসাল জেনারেল হিসেবে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০০৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরেন ক্যাডার হিসেবে যোগ দেন সেহেলী সাবরীন। কূটনৈতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার সাড়ে ছয় বছর পর ২০১২ সালে বিদেশে প্রথম পোস্টিংয়ে যান সেহেলী। তিনি প্রথম সচিব হিসেবে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেন।

সেহেলী সাবরীন ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি জাকার্তা থেকে ২০১৭ সালে দেশে ফিরে দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে পশ্চিম এশিয়া অনুবিভাগের পরিচালক এবং আমেরিকা অনুবিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন সেহেলী। পরবর্তী সময়ে কনসুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেন তিনি।

সবশেষ ২০২৩ সালে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় সেহেলীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X