কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নবনিযুক্ত রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

নবনিযুক্ত রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী।

রোববার (২৮ এপ্রিল) সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান, কোষাধ্যক্ষ ও সদস্যবৃন্দ।

বক্তব্যে ডা. এম. ইউ. কবীর চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী একটি আন্দোলন রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায়, দুস্থ ও বিপন্ন মানুষকে সেবা প্রদানের মাধ্যমে তাৎক্ষণিক দুর্দশা লাঘবে কাজ করেছে। মানবিক এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি গর্বিত।

গত ২৫ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস্‌ অর্ডার নম্বর ২৬, ১৯৭৩) এর আর্টিকেল ১০(১) এর প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক এতদ্বারা অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগামী ২৮ এপ্রিল ২০২৪ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার- ২০২০ প্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী প্রায় ৫০ বছরের কর্মজীবনে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসামান্য প্রতিভার সাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট গ্রেডে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ ও আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X