কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৫৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

ব্যাংক ১ টাকা দিয়ে ১০ টাকার জমি নিতে চায় : রাফসান

ইফতেখার রাফসান। ছবি : ভিডিও থেকে নেওয়া।
ইফতেখার রাফসান। ছবি : ভিডিও থেকে নেওয়া।

ব্যাংক ১ টাকা দিয়ে ১০ টাকার জমি নিতে চায় বলে অভিযোগ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই)।

মঙ্গলবার (১৪ মে) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এ অভিযোগ করেন তিনি।

ভিডিও শুরুতে তিনি বলেন, আমি গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমি নাকি ২ কোটি টাকার একটা গাড়ি কিনেছি, আর আমার বাবার নাকি ৩ কোটি টাকার লোন। এখানে কিছু ভুল তথ্য আছে। আমার এই গাড়ির দাম ২ কোটি টাকার আশপাশেও না। এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে।

ইফতেখার রাফসান বলেন, হ্যাঁ আমার বাবার একটা কোম্পানি ছিল। ব্যাংকের সঙ্গে একটু সমস্যা হয়েছে। ব্যাংক তো আর চেহারা দেখে লোন দেয় না। মর্ডগেজ রেখে লোন দেয়। যেখানে আমরা একটা জমি দিছি। মনে করেন, জমির দাম দশ টাকা, লোন নিয়েছি এক টাকা। এখন ওই পার্টিটা চায় এক টাকা দিয়ে ১০ টাকার জমি নিতে।

এ সময় তিনি ব্যাংকের দিকে অভিযোগ তুলে বলেন, আমরা কত টাকা ফেরত দেব সেটা তো আমাদের জানাবে। না জানালে কীভাবে টাকা ফেরত দেব? কেউ তো আমাকে বলতে পারবেন না এটা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি তো ভাই কোর্ট না!

রাফসান বলেন, আমরা কি দেশ থেকে পালিয়ে গেছি? আমরা কি হাজার কোটি টাকা নিছি? না! আমরা দেশে আছি। যখন কোর্ট রায় দিবে এই পরিমাণ টাকা দিতে হবে, তখন আমরা দিয়ে দেব। তার আগে কারও অধিকার নেই এটা বলার।

এ সময় তিনি মামলার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের নামে আপনারা যেই পরিমাণ ভুল তথ্য ছড়াচ্ছেন এর কারণে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আমি আইনি ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X