বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

লিচু বাগান। ছবি : কালবেলা
লিচু বাগান। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে স্কুল ছুটির পর সহপাঠীর সঙ্গে লিচু বাগানে লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে সালামান ফারসি রনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে বিরামপুর পৌরসভার শীমুলতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ফারসি রনি পৌরসভার শীমুলতলী গ্রামের রাসেদুল ইসলামের ছেলে। সে শীমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

নিহত সালমান ফারসির পরিবারের সদস্যরা জানায়, দুপুরে সে স্কুল থেকে এসে পাশের বাড়ির শহীদের ছেলে জীবন (৭) এর সঙ্গে বাড়ির সামনে আনিছুর রহমানের লিচু বাগানে গিয়ে লিচু খায়।

এ সময় একটি লিচুর বিচি গলায় আটকে গেলে শ্বাস বন্ধ হয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।

পৌরসভার মহিলা কাউন্সিল নাজনীন আক্তার বলেন, শিশুটি স্কুল থেকে এসে বাগান থেকে লিচু খেয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে।

বিরামপুর থানার পুলিশ পরিদশর্ক সুব্রত কুমার সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগান মালিক আনিছুর রহমান জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহসিনা বেগম জানান, শিশুটির মা জহুরা বেগম বেলা ১১টার প্রথম শিফটের ক্লাস শেষ হওয়ার পর তাকে বাসায় নিয়ে যান। এরপর শুনতে পাই এই দুর্ঘটনার কথা। ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X