কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, হতে পারে প্রলয়ংকারী বন্যা

পুরোনো ছবি
পুরোনো ছবি

গত কয়েক বছরের তুলনায় এবার দেশে গরমের তীব্রতা বেশি। সব রেকর্ড ভেঙে এবার ৪৩ ডিগ্রি পার হয়েছে দেশে। এমন পরিস্থিতিতে অতিষ্ঠ জনজীবন। কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় সবাই।

তীব্র দাবদাহে বৃষ্টির জন্য অনেক জায়গাই নামাজ পড়তে দেখা গেছে। সবাই চায় তাপমাত্রা শীতল করে এক পশলা বৃষ্টি নামুক দেশজুড়ে। কিন্তু একটা পূর্বাভাস সম্পর্কে সবাই বেখবর। গরমের মতো এবার বৃষ্টির মৌসুমেও দুর্ভোগ পোহাতে হবে দেশের মানুষকে।

আবহাওয়াবিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুকের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এশিয়ার দেশগুলোতে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। যার ফলে ভয়াবহ বন্যা এবং পাশাপাশি তীব্র ঝড়েরও আশঙ্কা রয়েছে।

সংস্থাটি বলেছে, চলতি বছর বর্ষা মৌসুমে আবহাওয়ার বিশেষ অবস্থা ‘লা নিনা’র কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে।

দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা ‘এল নিনো’ বর্তমানে বিরাজমান বলে জানিয়েছে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ (সাসকোফ)। বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর শুরু হবে লা নিনা। ‘এল নিনোর’ কারণে অতিরিক্ত গরম, আর ‘লা নিনার’ কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X