কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক : জি এম কাদের

গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করায় ১০০ কিলোমিটারের বেশি গন্তব্যে ভাড়া বেড়েছে। যা শনিবার (৪ মে) থেকে কার্যকর করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের ভাড়া বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রেলের ভাড়ায় রেয়াত তুলে দেওয়ার সমালোচনাও করেছেন তিনি।

শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রেল হলো গরিব দুঃখী সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত সস্তা এবং নিরাপদ। এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরিব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তিনি, পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দীর্ঘদিন ধরে যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ থেকে তার ঊর্ধ্বে ৩০ শতাংশ ভাড়ায় ছাড় পেত। এখন রেয়াত তুলে দেওয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে রেলপথে। এমনিতেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুণ। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে। এমন বাস্তবতায়, রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।

রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে দ্রব্যমূল্য আরেক দফা বেড়ে যাবে রেলের ভাড়া বৃদ্ধিতে। তাই, যারা রেলপথে চলাচল করে না, তাদের জীবনেও এর বিরূপ প্রভাব পড়বে। আমরা আশা করছি, রেয়াত বহাল রেখে সরকার রেলের ভাড়া সাধারণ মানুষের কাছে সহনীয় করে রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X